কক্সবার্তা ডেস্ক :
এবার খুলনার পাইকগাছায় সাংবাদিক পেটালেন ছাত্রলীগ নেতা। সোমবার দুপুরে পাইকগাছার কপিলমুনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে গতকাল সকালে পাইকগাছা উপজেলা সদরে মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিবাদ সমাবেশ আহবান করে। ওই সমাবেশ থেকে সস্ত্রীক বাড়ী ফিরছিলেন কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি আঃ রাজ্জাক রাজ। বেলা ২টার দিকে উপজেলার রামনগর মানিকতলা বাজার সংলগ্ন এলাকায় আসলে কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মধু হালদারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তার মৃত্যু নিশ্চিত জেনে উল্লাস করতে করতে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। এসময়ে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে কপিলমুনি হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালের কর্মরত ডাক্তার শাকিল মেহেদী রেজা জানান, তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আজিজুর রহমান জানান, সাংবাদিক রাজ্জাকের উপর হালার ঘটনা দুঃখজনক। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, আহত রাজ্জাককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলা দেওয়া হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।na
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুলনায় ছাত্রলীগ নেতার সশস্ত্র কর্মকান্ড
Rating: 5
Reviewed By: Unknown