• Latest News

    তুবা লাইন’র ৫০০০ ইয়াবা নিয়ে লুকোচুরি

    বিশেষ প্রতিবেদক :
    পরিবহন সংস্থা তুবা লাইন এর একটি গাড়ি থেকে ৫০০০ ইয়াবা বডি’র একটি প্যাকেট উদ্ধার নিয়ে লুকোচুরি খেলা চলছে। তুবা লাইনকে ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। কিন্তু পরিবহনের একজন ষ্টাফের হাতে একটি ইয়াবা’র প্যাকেট ধরা পড়ায় বিপত্তি ঘটে। আর ৫০০০ ইয়াবা বডির ওই প্যাকেটটি নিয়ে প্রায় এক মাস ধরে তুবা লাইনের মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে লুকোচুরি খেলা চলছে।
    নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত ১৩ জানুয়ারী রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী তুরা লাইনের একটি গাড়ি থেকে একটি ইয়াবা’র প্যাকেট পান গাড়ির গাইড অসুক ও ইমরান। প্যাকেটটি পাওয়ার সাথে সাথেই ইমরান তুবা লাইনের ঢাকার ম্যানেজার কাশেমকে ঘটনা অবহিত করেন। ঘটনা জানতে পেরে তুবা লাইনের মালিক সিরাজুল ইসলাম প্রকাশ সেন্টু ও ম্যানেজার কাশেম প্যাকেটটি দ্রুত কক্সবাজারের ম্যানেজার আমিনকে দিয়ে দিতে বলেন। কিন্তু প্যাকেটটি পাওয়ার পর তা আত্মসাৎ করেন আমিন। যার কারণে প্রায় এক মাস ধরে প্যাকেটটি নিয়ে চলে নানা চলচাতুরী। সর্বশেষ ঘটনাটি আইনশৃংখলা বাহিনী পর্যন্ত গড়িয়েছে।
    একটি সূত্র জানিয়েছে, চট্রগ্রামের বাসিন্দা আমিন বিয়ে করেন কক্সবাজারের টেকনাফ থেকে। সেই সূত্র ধরে টেকনাফের একটি ইয়াবা সিন্ডিকেটের সাথে তার গভীর সখ্য গড়ে উঠে। তুবা লাইনের মালিক পক্ষের একটি চক্রের সাথে ওই ইয়াবা সিন্ডিকেটের ইয়াবা ব্যবসা দেখভাল করেন বলে অভিযোগ রয়েছে আমিনের বিরুদ্ধে। এদিকে অভিযোগ উঠেছে, গাড়ি থেকে ইয়াবা’র প্যাকেট উদ্ধার করার অভিযোগে ইমরানকে চাকরিচ্যুত করা হয়েছে।
    জানতে চাইলে তুবা লাইনের কর্মচারী ইমরান বলেন, ‘আমি ইয়াবা’র প্যাকেটটি পাওয়ার পর কাশেম স্যারকে অবহিত করি। তিনি প্যাকেটটি আমিনকে দিতে বলেন। আমি দিয়ে দিয়েছি। এর পর আর কিছুই জানিনা।’
    তুবা লাইনের ঢাকার ম্যানেজার কাশেম বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। আমিনই তা ভাল বলতে পারবেন। আপনি তার সাথে যোগাযোগ করেন।’
    যোগাযোগ করা হলে কক্সবাজারের ম্যানেজার আমিন তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে ঘটনার সময় তিনি ছিলেন না বলে দাবী করেন। দৃষ্টি আকর্ষণ করা হলে তুবা লাইনের মালিক সিরাজুল ইসলাম প্রকাশ সেন্টু ফোন রিসিভ করলেও কথা বলতে রাজি হননি। অপরদিকে আইনশৃংখলা বাহিনীর একাধিক সূত্র দাবী করেছে-তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: তুবা লাইন’র ৫০০০ ইয়াবা নিয়ে লুকোচুরি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান