বিবিসি বাংলা :
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ঢাকার সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জন 'ভুয়া ডিবি পুলিশ'কে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানাচ্ছে, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ডাকাতির কাজে জড়িত ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই ১১ ব্যক্তিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ইউসুফ কাজী, আলাউদ্দিন আলী, আকাশ রহমান, আফসার আলী, ফারুক হোসেন, মালেক মিয়া, মাসুদ পারভেজ, শাহিন কাজী, লিটন শেখ, মাসুম গাজী ও আসলাম শেখ।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি গাড়ি, তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, দুটি দেশি পাইপগান, তিনটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, ডিবি পুলিশের পাঁচটি জ্যাকেট, পাঁচটি হ্যান্ডকাপ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঢাকায় ১১ জন ‘ভুয়া ডিবি পুলিশ’ গ্রেফতার : ডিএমপি
Rating: 5
Reviewed By: Unknown