রফিক মাহমুদ, উখিয়া:
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তির পাশ্ববর্তী বালুখালী পাহাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
উপজেলার থাইংখালী বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, কুতুপালং বনাঞ্চলের পাশ্ববর্তী জঙ্গলে রোহিঙ্গারা ঝুপড়ি বাঁধার জন্য গেলে ১৩ ফুট লম্বা ও প্রায় এক মন ওজনের অজগর সাপটি বেরিয়ে আসে। এ সময় কৌশলে রোহিঙ্গারা অজগরটি ধরে বনবিভাগে খবর দেয়। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করে থাইংখালি বন বিট অফিসের হেফাজতে নেওয়া হয়। সাপটি টেকনাফ “সংরক্ষিত ন্যাচারার্ল পার্কে” অবমুক্ত করা হবে বলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: উখিয়ায় ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown