মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
চকরিয়া উপজেলার খুটাখালী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে ২০ফেব্রুয়ারি সকাল ১০টায় এক আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। খুটাখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আক্তার কামাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী ফরিদুল হক, উদ্বোধন বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন। এরআগে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের নব নির্মাণাধীন একাডেমিক ভবন অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, সবার জন্য শিক্ষা লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার হ্রাস সহ গুনগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বক্তব্যে প্রধান অতিথি খুটাখালী উচ্চ বিদ্যালয়কে স্কুল এন্ড কলেজে পরিণত করারও আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করে শোনান। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনিরুল হক ভূট্টু, আক্তার কামাল, জাফর আলম, শাহাব উদ্দিন, আব্দুল মন্নান, আহমদ রেজা, সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, এমইউপি সদস্যা ছালেহা পরভিন, এমইউপি সদস্যা ফাতেমা বেগম, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক এসএম মনজুর।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন
Rating: 5
Reviewed By: Unknown