• Latest News

    কক্সবাজার সুগন্ধা পয়েন্টে উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ উপেক্ষিত

    বার্তা পরিবেশক:
    কক্সবাজার শহরের সুগন্ধ পয়েন্টে ভাম্যমান আদালতের অভিযানে প্রায় ৬৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এসব দোকান অবৈধভাবে বসায় উচ্ছেদ করা হয়েছে। তবে গতকাল সোমবার উচ্ছেদ হওয়া দোকানের মধ্যে তিনটি দোকান বৈধ বলে দাবি করা হয়েছে। এই তিনটি দোকান উচ্ছেদ না করতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও বলবৎ রয়েছে। এই তিন দোকানের জমির মালিক হলেন কলাতলীর মৃত আলী আহামদের পুত্র আবদুর রশিদ। তিন দোকানের মধ্যে রয়েছে আবদুর সবুর ও মহিউদ্দীন টিটুর মালিকানাধীন বীচ পয়েন্ট রেস্টুরেন্ট, আবু এরশাদের মালিকানাধীন মোহনা শুটকি বিতান ও মীর হাসানের মালিকানাধীন সেন্টমার্টিন ট্যুরিজ্যম।
    কাগজপত্র যাচাই করে দেখা গেছে, ওই দিন দোকানের জমির পরিমাণ পরিমাণ ৬২ শতক। জমাভাগ খতিয়ান নং-১২৪৭, দাগ নং ২০০০৩, সৃজিত বিএস খতিয়ান নং-৬, এমআর খতিয়ান নং-৬৯৩, আরএস দাগ নং-৮৪৬৮, ৮৪৬৭, ৮৪৭২ মুলে এই জমির মালিক আবদুর রশিদ।
    জানা গেছে, জেলা প্রশাসনের উচ্ছেদের মুখে উচ্চ আদালতে রীট পিটিন দায়ের করেন জমির মালিক আবদুর রশিদ। ২০১৬ সালে ৭ সেপ্টেম্বর তিনি রীটটি দায়ের করেন। রীট নং- ৯৯৭৯৯/১৬। মামলা বিবাদী করা হয় ভূমি মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), তহশিলদারকে।
    এই রীটের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম ছিদ্দিকী এবং রাজিক আল জামীলের দ্বৈত বেঞ্চ ওই জমির উপর অবস্থিত স্থাপনা উচ্ছেদ না করতে নির্দেশ দেন। একই সাথে সব ধরণের স্থিতিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দেন। এই আদেশের মেয়াদ আরো ১৫ দিন রয়েছে। বিবাদীদের সবার কাছে নিষেধাজ্ঞার কপিও পাঠানো হয়েছে। কিন্তু নির্দেশ উপেক্ষা করে ওই জমির দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।
    ভুক্তভোগীরা জানান, বিনানোটিশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বিপুল পরিমাণ মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনেকে নি:স্ব হয়ে গেছে।
    অন্যদিকে সুগন্ধা পয়েন্ট প্রবেশমুখের ডানের দোকানগুলো উচ্ছেদেও নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনটি দোকান উচ্ছেদ হওয়ায় অন্যান্যরাও চরম আতঙ্কে রয়েছে। তারা জানান, আদালতের স্থিতিতাবস্থা রাখার আদেশের প্রেক্ষিতে তারা অনেক টাকা পুঁজি দিয়ে দোকান সাজিয়েছেন। কিন্তু বিনানোটিশে এভাবে উচ্ছেদ করায় তারা দিশেহারা হয়ে পড়েছে।
    এ ব্যাপারে জানতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার সুগন্ধা পয়েন্টে উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ উপেক্ষিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান