• Latest News

    সমকামিতার অভিজ্ঞতা আছে কঙ্গনার!


    বিনোদন বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    মা হতে চান কঙ্গনা রনৌত। কিন্তু এখন বিয়ে করতে রাজি নন। তবে কী বিয়ের আগেই মা হতে চান? এই প্রশ্ন জেগেছে অনেকের মনে। প্রায় এ ধরনের কথা বলে আলোচনায় আসেন কঙ্গনা। কারণ ভারতীয় সমাজ-সংস্কৃতির বিপরীত ধারা থাকে তার অনেক ভাষ্যে।

    এবার আরো অনেক খোলামেলাভাবে নিজের যৌন জীবনের কথা বলেছেন 'কুইন' খ্যাত এই বলিউড নায়িকা। তিনি অকপটে বলেছেন, 'সমকামিতার অভিজ্ঞতা রয়েছে আমার।'

    ভারতের জনপ্রিয় শো-কফি উইথ করণে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কঙ্গনা। সম্প্রতি করণ জোহরের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ ও কঙ্গনা। তখন করণ জোহর যৌনতা বা যৌনজীবন সংক্রান্ত কিছু প্রশ্ন করেন দুজনকেই। যার উত্তরে হ্যাঁ বা না-এর মাধ্যমে দিতে হয়। সেই সময়ে এক প্রশ্নের জবাবে কঙ্গনার স্বীকারোক্তি, 'আমার সমকামী যৌনতার অভিজ্ঞতা আছে।'



    অন্যদিকে অন্য একটি প্রশ্নের উত্তরে সাইফও স্বীকার করে বলেন, যে তিনি একটি সম্পর্কে থেকেও অন্য নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন। সবমিলিয়ে সাইফ ও কঙ্গনা বিস্ফোরক কথা-ই বলেছেন করণের অনুষ্ঠানে।

    আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনা রনৌত ও সাইফ আলী খান অভিনীত ছবি 'রঙ্গুন'।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সমকামিতার অভিজ্ঞতা আছে কঙ্গনার! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান