• Latest News

    লামায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড


    লামা প্রতিনিধি :
    বান্দরবানের লামা উপজেলায় এক স্কুল ছাত্রীকে যৌন উত্ত্যক্ত করার দায়ে নয়ন ত্রিপুরা (১৬) নামের এক বখাটেকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড দিয়েছে ভ্রাম্যান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার খিন ওয়ান নু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ দেন। নয়ন ত্রিপুরা উপজেলার গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়ার বাসিন্দা অজহা ত্রিপুরার ছেলে। ওই স্কুল ছাত্রী লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। সূত্র জানায়, লামা পৌরসভা এলাকার বড় নুনারবিল পাড়ার এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় নয়ন ত্রিপুরা গত কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বখাটে নয়ন ত্রিপুরাকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে, আদালতের বিচারক তথ্য প্রমাণাদির ভিত্তিতে তাকে ৫০৯ ধারা মতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। যৌন উত্ত্যক্ত করার দায়ে বখাটে নয়ন ত্রিপুরাকে কারাদন্ডের সত্যতা লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান