• Latest News

    জালাবাদ মহিলা আওয়ামীলীগের মতবিনিময় ও কর্মী সভা অনুস্টিত

     মিছবাহ উদ্দিন, ঈদগাঁও :
     জাতীয় নির্বাচনকে সামনে রেখে  সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী কক্সবাজার মহিলা আওয়ামীলীগের সভাপতিজনাবা কানিজ ফাতেমা মুস্তাক ঘুরে বেড়াচ্ছে গ্রামে গঞ্জে। দলীয় নেতা কর্মীদের সক্রীয় করে তুলার লক্ষে সদর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নতুনভাবে কমিটি গোছাচ্ছেন জেলা মহিলা আওয়ামীলীগ। তার ধারাবাহিকতায় জালাবাদ ইউনিয়নে মহিলা মেম্বার রেহেনা আক্তারের সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্তিতিতে এক মতবিনিময় ও কর্মী সভা অনুস্টিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি কানিজ ফাতেমা মুস্তাক, বিশেষ অতিথি, হামিদা তাহের চৌঃ, জালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সেলিম মুর্শেদ ফরাজী, ইসলামাবাদ ইউনিয়নের মহিলা মেম্বার জাহেদা বেগম সহ আরো অনেকে। এতে মহিলা মেম্বার রেহেনা আক্তারকে সভাপতি ও রেজিয়া আক্তারকে সাধারণ সম্পাদক নিবার্চিত করেন। তাছাড়াও সাংগটনিক সম্পাদক-মোহছেনা আক্তার,প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর নাহার, দপ্তর সম্পাদক সাবেকুন্নাহার, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক লুনা আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক নাহার বেগম, শ্রম বিষয়ক সম্পাদক জয়নব আক্তার, মা ও সাস্থ্য বিষয়ক সম্পাদক ছালেহা বেগম, কোষাধক্য মেরিনা আক্তার মুন্নি, ধর্ম বিষয়ক সম্পাদক মুর্তজা বেগম,বন ও পরিবেশ সম্পাদক শিমু আক্তার ও অন্যদের সদস্য করে পূর্ণাজ্ঞ ৫১ জনের কমিটি ঘোশণা করেন। প্রধান অতিথির বক্তব্যে বেগম মুস্তাক বলেন, অবহেলিত এ জনপদকে ডিজিটেলাইজেশন করার জন্যই সংসদ সদস্য পদে নির্বাচন করবেন, এবং সকল নেতা কর্মীদেরকে সক্রীয় ভাবে কাজ করার জন্য আহব্বান জানান। তিনি আরো বলেন,জেলা প্রসাশক খান বাহাদুর মুস্তাক আহমদ চোধুরী একার পক্ষে পুরোদমে উন্নয়ন করা সম্ভব নয়, তাই তিনি এ সিদ্ধান্ত নেন এবং তিনি যেন জনগনের সেবা করার  সুযোগ পান এজন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জালাবাদ মহিলা আওয়ামীলীগের মতবিনিময় ও কর্মী সভা অনুস্টিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান