নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা :
নগ্ন পায়ে অমর একুশের প্রভাতফেরী দেখেও অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা আওয়ামী লীগ ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্তক্রমে ২১ ফেব্রুয়ারী সকাল ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরীতে অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্থরের জনসাধারণ।
নগ্ন পায়ে প্রভাতফেরী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করলেও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জুতা পায়ে নির্বাক দাড়িয়েছিলেন। এ সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সুশীল সমাজের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। প্রভাতফেরী শেষে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী বলেন-স্বাধীনতার পক্ষের কোন ব্যক্তি অমর অকুশের প্রভাতফেরী দেখার পরও অংশ না নিয়ে থাকতে পারেনা। প্রভাতফেরীতে অংশ না নিয়ে কৃষি কর্মকর্তা নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলে মনে করেন তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ উপকমিটির দায়িত্বে ছিলাম। প্রভাতফেরীতে তিনি পেছনে ছিলেন বলে দাবি করেন!c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নাইক্ষ্যংছড়িতে একুশের প্রভাতফেরী দেখেও অংশ নেয়নি কৃষি কর্মকর্তা
Rating: 5
Reviewed By: Unknown