এ,কে,এম বেলাল উদ্দিন :
কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তারেকুল ইসলাম রাহিত ও তার ৩জন বন্ধুর উপর ১৫/ ২০ জন মুখোশধারী সন্ত্রাসীদের রাতের অন্ধকারে অতর্কিত হামলা।
সন্ত্রাসীরা চকরিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তারেকুল ইসলাম রাহিতের উপর গুলি বর্ষন ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম রাহিত গুরুতর জখম হন এবং সন্ত্রাসীরা তার সাথে থাকা ছাত্রলীগ নেতা সাদ্দামের একটি চোখ উপড়ে ফেলেছে এবং হাতের রগ কেটে দিয়েছে। একই সাথে যুবলীগ নেতা ছাদেক ও ছাত্রনেতা সৌরভ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন।
কক্সবাজার চকরিয়া উপজেলার ইসলাম নগরে ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা তারেকুর ইসলাম রাহাতের পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার জের ধরেই তারেকুর ইসলাম রাহাতের উপর হামলা হয়েছে। আমরা থানায় বিষয়টি জানিয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতার উপর মুখোধারীদের হামলা
Rating: 5
Reviewed By: Unknown