• Latest News

    ঈদগাঁও বাসস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

    ঈদগাঁও প্রতিবেদক :
    কক্সবাজার সদরের ঈদগাঁওতে পরিচালিত হয়েছে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান। ১১ ফেব্রুয়ারী দিনভর বাসস্টেশন এলাকায় সদর উপজেলা প্রশাসনের একটি টীম এ উচ্ছেদ কার্যক্রম চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকেই আকষ্মিক ভ্রাম্যমান আদালতের একটি টীম বাসস্টেশনে উপস্থিত হন। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাসস্টেশন এলাকায় যেসব অবৈধ দখলদার, ঝুপড়ি, অস্থায়ী ও ভাসমান দোকানপাট রয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত দোকানের মধ্যে মাংস, ফলমূল, তরি-তরকারি, চনা-পেঁয়াজু ও নানা খাদ্য সামগ্রীর দোকান ছিল। তাছাড়া মূল দোকানের সামনে রক্ষিত মালামাল, নির্মাণ সামগ্রী, ঝুড়ি প্রভৃতি উচ্ছেদ করা হয়। এসময় তিন চাকা বিশিষ্ট সিএনজি অটোরিক্সা চলাচল বলতে গেলে প্রায় বন্ধ হয়ে যায়। বাসস্টেশন এলাকার ব্যবসায়ী আবদুর রহিম ভুট্টো, শাহজাহান মনির ও এক চালক জানান, দিনব্যাপী এ অভিযানের সময় উচ্ছেদ টীমটি বিভিন্ন দোকানদারদের কাছ থেকে ৯৮ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন। এর মধ্যে ৩টি রড-সিমেন্টের দোকান থেকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা এবং একটি পোল্ট্রি খাদ্যের দোকান থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়। রাতে এ রিপোর্ট লিখার আগে খবর নিয়ে জানা গেছে উচ্ছেদকৃত দোকানসমূহের অনেক দোকানেই তাদের আগের স্থলে পুনঃর্বহাল করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া। সাথে ছিলেন ঈদগাঁও তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই মো. খায়রুজ্জামান ও অন্য কর্মকর্তারা।
    ছবি: মোঃ নিজাম উদ্দিন//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁও বাসস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান