• Latest News

    মহেশখালীতে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান


    মহেশখালী প্রতিনিধি :
    গ্রামীণ হত দরিদ্র নারীদের কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ‘ রিক’ মহেশখালীর হোয়ানক শাখার উদ্যোগে ২৫ জন হত দরিদ্র নারীকে ১ মাস ব্যাপী হাতে কলমে সেলাই প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সেলাই মেশিন প্রদান করেছে। প্রশিক্ষণের সমাপনী দিনে ৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় সেলাই মেশিন প্রদান উপলক্ষে এক অালোচনা সভা রিক হোয়ানক শাখায় অনুষ্ঠিত হয়। রিক মহেশখালী এরিয়া ম্যানেজার রাশেদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়ানক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপস্থিত ছিলেন, দৈনিক আজাদী ও দৈনিক দৈনন্দিনের মহেশখালী প্রতিনিধি সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান,কৃষি ব্যাংক হোয়ানক শাখার ব্যবস্থাপক কৃষ্ণ লাল ভট্টাচার্য,সি,সি,ডি,পি’ র পরিচালক সুব্রত দত্ত। রিক হোয়ানক শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিনের স্বাগত বক্তব্য ও চন্দন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন সুমিতা দে, প্রশিক্ষিকা মুন্নি দে ও ইয়াছমিন আকতার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চেয়ারম্যান মোস্তফা কামাল ও অতিথিরা ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। প্রশিক্ষণার্থীরা রিকের এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে বলে অাশাবাদ ব্যক্ত করেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান