• Latest News

    ডুলাহাজারা দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছেন জনপ্রতিনিধিরা

    চকরিয়া উপজেলাধীন বৃহত্তর ডুলাহাজারা ইউনিয়নের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াতে উদ্যোগ গ্রহণ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

    গত ২৫ফেব্রুয়ারী সকাল ১০টায় পার্বত্য এলাকা সংলগ্ন ডুলাহাজারা রংমহলের অলিবাপের জুম গ্রামে একটি বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চেয়ারম্যান নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যর জসিম উদ্দিন ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    জানা যায়, রংমহলের অলিবাপের জুম গ্রামে ৪-৫ হাজার জনসংখ্যার বসতি হলেও আশেপাশে কোন বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে ওই গ্রামের শিশুরা।

    এবিষয়ে প্রথমে ডুলাহাজারা (রংমহল) ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন চেয়ারম্যান নুরুল আমিনকে অবগত করেন। পরে চেয়ারম্যানের পাশাপাশি ওই এলাকায় বিদ্যালয় স্থাপনে এগিয়ে আসেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোসেন, স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি সৈয়দ সওদাগর, মাষ্টার সজল কুমার চিন্টু সহ অনেকে।

    বিদ্যালয়টির নাম 'শেখ রাসেল স্কুল এন্ড কলেজ' রাখার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

    প্রধান উদ্যোক্তা ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড এবং যে জাতী যতবেশি শিক্ষিত সে জাতী ততবেশি উন্নত। তাই বর্তমান সরকার শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।

    দেড়-দুই মাইলের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এই গ্রামের শিশুরা। অভিভাবকের আর্থিক অস্বচ্ছলতার কারনে ইচ্ছে থাকলেও দুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পড়ালেখা করাতে পারছে না তারা। তাই আমি সকলের সহযোগিতায় শিক্ষা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করি।

    ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন আমার ইউনিয়নে অপহরণ সন্ত্রাস, ছিনতাই, পাচারকারী, চাঁদাবাজী, মাদক ইত্যাদি দুর করনের পাশাপাশি শিক্ষা বিস্তারেও কাজ করে যাচ্ছি।

    এছাড়া দুর্গম এলাকা রংমহলের অলি বাপেরজুম এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে সর্বাত্মক সহযোগীতায় আছি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছেন জনপ্রতিনিধিরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান