• Latest News

    ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়ক দিয়ে চিরাই কাঠ পাচারের হিড়িক



    কক্সবার্তা ডেস্ক::
    কক্সবাজার রামুর ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়ক দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার চিরাই কাঠ পাচার হচ্ছে।স্থানীয় বন বিভাগ দেখেও যেন না দেখার ভান করে রয়েছে । ফলে ধবংস হচ্ছে  বনাঞ্চল ।

    প্রাপ্ত তথ্যে প্রকাশ,এলাকার কয়েকজন গাছ চোরাকারবারী দীর্ঘদিন ধরে ঈদগড় ও বাইশারীর বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে কেটে নিয়ে গিয়ে বাইশারী সমিল থেকে চিরাই করে এনে ঈদগাঁওসহ বিভিন্ন এলাকায় পাচার করতেছে । আর পাচারে সহযোগীতা করছে বন বিভাগের কতিপয় লোকজন।

    এমনকি তারা প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।দিন-রাত চিরাই কাঠ পাচার অব্যাহত থাকায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।এসব বিষয়ে স্থানীয় বন বিভাগকে অবগত করার পরও চিরাই কাঠ পাচার থেমে নেই। দিন দিন পাচার আরো বাড়ছে ।

    এভাবে কাঠ পাচার বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী স্থানীয় বন বিভাগকে দায়ী করছেন । তারা টাকার লোভে কাঠ পাচার অব্যাহত রেখেছে।ফলে চোরাইকাঠ ব্যবসায়ীরা আরো ব্যাপরোয়া হয়ে উঠছে।

    সরেজমিন পরিদর্শনে দেখা যায় , ঈদগড় ধুমছাকাটা এলাকার মামুন,কোদালিয়া কাটার ফরিদুল আলম,পুর্ব রাজঘাটার জসিম উদ্দিন ,পানিস্যাঘোনার আমির সুলতান সহ বাইশারীর বেশ কয়েকজন কাঠ ব্যবসায়ী বর্তমানে বন বিভাগকে ম্যানেজ করে এ ব্যবসা দেদারছে চালিয়ে যাচ্ছে ।

    এছাড়া ঊল্লেখিত ব্যবসায়ী গনের দোকানে এবং বাড়ীতে বর্তমানে ব্যাপক চিরাই কাঠ মজুদ রয়েছে।তাদের বসতবাড়ী ও দোকানে সত্বর অভিযান চালিয়ে কাঠ গুলো উদ্ধার করার জন্য এলাকাবাসী বন বিভাগের উর্ধ্বতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়ক দিয়ে চিরাই কাঠ পাচারের হিড়িক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান