দেশ বার্তা::
গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে কেনাকাটা নিয়ে ঝগড়ার পর স্বামী আবুল হাসান (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হাসান জয়পুরহাটের কালাই থানার হারুন বাজার গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
শ্রীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার জানান, বেড়াইদের চালা গ্রামে খসরু আলমের বাড়িতে আবুল হাসান তার স্ত্রী ফাতেমা আক্তার ও ছেলেকে নিয়ে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। গত চার দিন আগে ঘরে খাবার না থাকায় আবুলের স্ত্রী রাগ করে ভাবির বাড়িতে চলে যায়।
পরে স্ত্রীকে আনতে গেলে আগে ঘরের খাবার যোগাড় করতে বলে তার স্ত্রী। এসময় আবুল স্ত্রীর কাছ থেকে ফিরে এসে দুপুরে ঘরের আড়ার সঙ্গে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, ঘরের দরজা ভিতর থেকে আটকানো ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।