• Latest News

    টেকনাফে ২১ কোটি টাকার ইয়াবা জব্দ


    কক্সবার্তা ডেস্ক::
    কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ২১ কোটি টাকা মূল্যের ৭ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার ভোরে শাহপরীর দ্বীপের বদর মমোকাম এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
    বিজিবি সূত্র জানায়, বিজিবির একটি টিম অভিযান চালিয়ে মালিকহীন একটি পুটলা উদ্ধার করে। পরে পুটলা খুলে তাতে ৭ লাখ পিস ইায়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা।

    টেকনাফ ২ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ধ্বংস করা হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ২১ কোটি টাকার ইয়াবা জব্দ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান