শাহীনশাহ,টেকনাফ::
কক্সবার্তা ডট কম।।
কক্সবার্তা ডট কম।।
কক্সবাজার জেলার টেকনাফের নাফনদী সংলগ্ন সাবরাং আছার বনিয়া এলাকা থেকে চার কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ২ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু রাসেল ছিদ্দিকী জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে নাজিরপাড়া বিওপির জওয়ানরা মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদীর ৩ নং স্লুইস গেইট হয়ে আসার সংবাদে আছারবনিয়ার কেওড়াবনে অবস্থান নেয়।
এ সময় একদল পাচারকারীকে আসতে দেখে বিজিবির মুখোমুখি হয়।
পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের হাতের একটি ব্যাগ ফেলে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগটি ব্যাটালিয়নে এসে গণনা করে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।