• Latest News

    ৯২ বছর বয়সে বাবা হলেন এই বৃদ্ধ!


    অবাক বিশ্ব
    কক্সবার্তা ডট কম।।
    ৯২ বছর বয়সে এসে বাবা হলেন ফিলিস্তিনের এক নাগরিক। মাহমুদ আল-আদম নামের এই বৃদ্ধের ঘরে আরো ১২ ছেলে ও মেয়ে রয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদমের ৪২ বছর বয়সী দ্বিতীয় স্ত্রী আবির ওই সন্তানের জন্ম দিয়েছেন।

    প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বধির ও বোবা আবিরকে বিয়ে করেছিলেন আদম। ফিলিস্তিনি এই বৃদ্ধের প্রতিবন্ধী স্ত্রী স্বামীর ৯২ বছর বয়সে সন্তান জন্ম দিলেন। মাহমুদ আল-আদম বলেন, এখন আমার ৮ মেয়ে ৫ ছেলে আছে।

    এই বয়সে সন্তানের বাবা হওয়ায় তিনি বিস্মিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি সৃষ্টিকর্তার ইচ্ছা। নতুন সন্তানের নাম রেখেছেন তামারা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ৯২ বছর বয়সে বাবা হলেন এই বৃদ্ধ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান