• Latest News

    'জুতা খুলে মারব' হর্ষবর্ধনকে বললেন শহিদ!


    বিনোদন বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    ঘটনাটা ঘটেছে একটি অনুষ্ঠানে। আমির খানের ছবি দঙ্গলের সাকসেস পার্টতে গিয়েছিলেন তিনি। সেখানেই হর্ষবর্ধন কাপুরের উদ্দেশে শহিদ বলেন, 'জুতা খুলে মারব। 'তবে কথাটি একেবারেই সিরিয়াসলি বলেননি শহিদ।

    অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখনই সেখানে আসেন হর্ষবর্ধন।
    শহিদকে সৌহার্দ্যপূর্ণ আলিঙ্গন করেন।

    তারপর হর্ষবর্ধন বেরিয়ে যাওয়ার তোড়জোড় করেন। হর্ষবর্ধনকে বেরিয়ে যেতে দেখে শহিদ বলেন, বিবাহিতরা কোনও অনুষ্ঠানে আসছে দেখে যুবকরা বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

    আজকাল সবকিছু উলটো হচ্ছে।
    এতদিন যুবকরাই রাতের দিকে অনুষ্ঠানে যেত। যখন দম্পতিরা অনুষ্ঠান ছেড়ে চলে যেত, তারপরই শুরু হয় পার্টি। কিন্তু এই অনুষ্ঠানে উলটোটা হতে দেখে মন্তব্য না করে থাকতে পারেননি শাহিদ। তাঁর এই কথার উত্তরে হর্ষবর্ধন বলেন, তিনি সিনিয়রদের জন্য জায়গা করে দিচ্ছেন।

    হর্ষের এই কথায় খানিক লজ্জাই পান শহিদ। তারপরই বলেন, 'জুতা খুলে মারব? আমি না সিনিয়ার!' শহিদ কাপুর এখন তাঁর নতুন ছবি রঙ্গুন নিয়ে ব্যস্ত। হর্ষবর্ধন কাপুর মিজ়িয়ার পর এখন ভাবেশ যোশি ছবির শুটিং করছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 'জুতা খুলে মারব' হর্ষবর্ধনকে বললেন শহিদ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান