• Latest News

    মহেশখালীতে ছুরিকাঘাতে যুবক নিহত



    কক্সবার্তা ডেস্ক::
    কক্সবার্তা ডট কম।।
    মহেশখালীতে বসতবাড়ির সীমানা বিরোধের জের ধরে আকতার কামাল (৩০) নামে এক যুবককে ছরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

    সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার এলাকার কবির আহমদ এর পুত্র।

    স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু'পক্ষের মধ্যে কথাকাটাটির হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের মিজান, শুক্কুর, জালাল, নুরু, আনজু, জসিম মিলে আকতার কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে মারাত্মক জখম হয় তার। গুরুতর আহত অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হক কামাল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে ওই যুবক মারা যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে ছুরিকাঘাতে যুবক নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান