বিদেশ বার্তা:
৪৮ বছর বয়সী ওমানাকুত্তান। ভারতের কেরালা রাজ্যের পারাভুর শহরে একটি অনুষ্ঠানে নাচছিলেন। ভারতনাট্যম নামের বিখ্যাত ওই নাচের তাঁর সঙ্গী হিসেবে ছিলেন তাঁরই গুরু সিভান মালইয়ানকারা। হঠাৎ মঞ্চের ওপরে ঢলে পড়ে গেলেন ওমানাকুত্তান।
দর্শকরাও নির্বিকারভাবেই উপভোগ করতে লাগল সেই দৃশ্য। ভাবল, মঞ্চের ওপর পড়ে যাওয়াটাও তাঁর নাচেরই একটি অংশ। কিন্তু তাদের ভুল ভাঙল একটু পর। আর উঠলেন না ওমানাকুত্তান। নাচতে নাচতেই মৃত্যু হয়েছে তাঁর।
পুরো ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। সেখানে দেখা যায়, সঙ্গীকে অনুকরণ করে নাচছেন ওমানাকুত্তান। গায়ে ছিল ঝলমলে জামা। হঠাৎ সামনের দিকে ঝুঁকে মাটিতে ঢলে পড়েন তিনি। সঙ্গী মালইয়ানকারা বুঝতে পারলেন কী হয়েছে। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে সরে গিয়ে পর্দা নামাতে বললেন সহকারীদের। তারপর সাহায্য চাইলেন নিথর দেহে পড়ে থাকা ওমানাকুত্তানের জন্য।
এরপর ওমানাকুত্তানকে নিয়ে যাওয়া হয় পারাভুরের একটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই তাঁর মৃত্যু হয়েছে।
নৃত্যশিল্পের সঙ্গে ২৫ বছর জড়িয়ে ছিলেন ওমানাকুত্তান। পুরো ভারতজুড়ে কমপক্ষে ৪০০টি মঞ্চে নেচেছেন তিনি।