• Latest News

    ‘রেঙ্গুনে’র শুটিং নিয়ে যা বললেন কঙ্গনা


    বিনোদন বার্তা:
    বিশাল ভরদ্বাজের 'রেঙ্গুন' ছবির 'টিপ্পা' গানটি মুক্তি পেয়েছে চলতি মাসের প্রথম দিন। গানটিতে দেখা যায়, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ট্রেনের বগির মধ্যে নেচে বেড়াচ্ছেন। আর মজার এই গানটির কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান।

    গানটির শুটিং হয় অরুণাচল প্রদেশের এক দুর্গম অঞ্চলে। এই গানটির শুটিংয়ের জন্য আলাদা করে বসানো হয় ট্রেন চলাচলের ট্র্যাক। বিশাল এই আয়োজনে শুটিং করতে বেশ বেগ পেতে হয় পুরো টিমকে। মোবাইলের নেটওয়ার্ক ছিল না, ছিল না টয়লেট করার ব্যবস্থা। আর শুটিং দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় তো ছিলই। কঙ্গনা নাচছে- এই দৃশ্য কে না দেখতে চায়? বিশেষ করে ওই দুর্গম এলাকায়? শুটিংয়ের সময় অনেক ভক্তকেই তাই ট্রেনের পিছনে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। এই ভিড় এড়াতে পরে গানটির শুটিং অনেক সকালে করা হয়, যখন গ্রামের লোকেরা ঘুমিয়ে ছিল। ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে এ খবর।


      দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হয়েছে, যেখানে কঙ্গনা সেনাসদস্যদের মনোরঞ্জনের জন্য পেশাদার নর্তকি মিস জুলিয়ার ভূমিকায় অভিনয় করেছেন।

    কঙ্গনা ডিএনএ ইন্ডিয়াকে বলেন, 'ছবির তারকাদের নিয়ন্ত্রণে রাখতে জানেন বিশাল স্যার। এর আগে, আমার সৌন্দর্যকে পর্দায় এভাবে কেউ তুলে ধরেননি। 'রিভলবার রানী' ছবিতে আমাকে নকল নাক লাগাতে হয়েছে এবং 'তনু ওয়েডস মনু রিটার্নস' ছবিতে এক পাটি নকল দাঁত লাগাতে হয়েছিল আমাকে। লুক কেমন হবে এই পরীক্ষার সময় বিশাল স্যার বলেন, এখন যা আছে তার থেকে বেশি সুন্দর করে তার লুক তৈরি করতে হবে। কোঁকড়ানো চুলসহ একেবারে প্রকৃত চেহারাই রাখা হয়েছিল আমার।'

    অরুণাচল প্রদেশে শুটিংয়ের বিষয়ে কঙ্গনা বলেন, 'ফোনের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ ছিল। সমস্যাটি ভালো করে বুঝেছি, যখন মুম্বাইয়ের বাসার আইনি সমস্যা নিয়ে আমার কথা বলতে হয়েছিল। ২০ কিলোমিটার পর্যন্ত আমাদের গাড়ি চালিয়ে যেতে হয়েছে ফোনে কথা বলার জন্য, কিন্তু এমনিতে আমি যখন কাজ করি তখন নেটওয়ার্কের বাইরে থেকেই কাজ করতে পছন্দ করি। বিশেষ করে, অরুণাচল প্রদেশের মতো জায়গা, যা খুবই সুন্দর।

    নেটওয়ার্ক না থাকলে যাদের সঙ্গে কাজ করছি তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। হ্যাঁ, এটা ঠিক যে, আমাদের টয়লেট ছিল না কিন্তু আমি পাহাড়ি মেয়ে (কঙ্গনার জন্ম হিমাচল প্রদেশে), তাই পাথরের পেছনে প্রাকৃতিক কাজ সারতে আমার কোনো সমস্যা হয়নি। সাইফ আলী খান ও শহীদ কাপুরও বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘রেঙ্গুনে’র শুটিং নিয়ে যা বললেন কঙ্গনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান