মোঃ দেলোয়ার হোসেন:
কক্সবার্তা স্পোর্টস ডেস্ক
ভারতে অনুষ্ঠিত টি-20 ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে আজ নিজেদের 6ষ্ঠ খেলায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল পরাশক্তি অস্ট্রেলিয়া ব্লাইন্ড ক্রিকেট দলকে 9 রানে হারিয়ে টুর্ণামেন্টে টানা ৪র্থ জয়ের স্বাদ পেয়েছে|
এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পরবর্তী 5 টি ম্যাচে উপর্যপুরি দক্ষিণ আফ্রিকা, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং সর্বশেষ আজকের ম্যাচে ক্রিকেট পরাশক্তি শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে|
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 02 উইকেট হারিয়ে বাংলাদেশ 210 রান সংগ্রহ করে| ওপেনার আব্দুল মালেক 78 রান করে এখন পর্যন্ত টুর্ণামেন্ট এর সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন| অপর ওপেনার মো. মহসি হোসেন জয় 81 রান সংগ্রহ করে আউট হয়ে যান| কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক এবং বর্তমানে চট্টগ্রাম ও জাতীয় দলের অধিনায়ক তানজিলুর রহমান অপরাজিত 14 রান এবং কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের ওপেনার মো. আব্দুল্লাহ্ জুবায়ের অপরাজিত 8 রান সংগ্রহ করেন|
জবাবে 211 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 201 রান সংগ্রহ করে| বাংলাদেশ দলের হয়ে মো. আব্দুল্লাহ্ জুবায়ের ও আবিদ হাসান রাব্বি 01টি করে উইকেট লাভ করেন|
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের এই গৌরবময় সাফল্যে দলের খেলোয়াড়, কর্মকর্তা, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পৃষ্টপোষক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাসির উদ্দিন, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি লায়ণ আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, পরিচালক(প্রশাসন) ও প্রধান নির্বাহী সৈয়দ কামরুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ তাইজুদ্দিন এবং কোচ সানোয়ার আহমদ কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট) এবং কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক আলহাজ্ব এম. এম. সিরাজুল ইসলাম|
তিনি সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশ দলের এই সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।