• Latest News

    ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সভা

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
    কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ পরিষদের জরুরী সভা ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। সকালে মসজিদ ভবনের দ্বিতীয় তলায় কার্যকরী পরিষদের সভাপতি কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কার্যকরী পরিষদ সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা জসিম উল্লাহ মিয়াজী। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম।
    ২০১৬ সালের নিরীক্ষা প্রতিবেদন পাঠ করেন জাফর আলম এম.এ। সাধারণ সম্পাদক তাঁর প্রতিবেদনে পরবর্তী উন্নয়ন পরিকল্পনা হিসেবে মসজিদের সামনের গেইট আধুনিকায়ন, এসি স্থাপনের প্রক্রিয়া শুরু করা, অযুখানার পানি সরানোর নালা ও নর্দমার আধুনিকায়ন এবং দরজা ও জানালায় থাই গ্লাস লাগানোর কথা উল্লেখ করেন। এতে আরো বলা হয়, ৩য় মেয়াদে মনোনীত হওয়ার পর থেকে মসজিদের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে অটো মেশিনসহ নতুন জেনারেটর ক্রয় ও অযুখানার ছাদের কার্যক্রম শুরু করা হয়েছে। যার ৯৫ শতাংশ কাজ বর্তমানে সমাপ্তির পথে। বাৎসরিক হিসাব নিরীক্ষার জন্য অডিট কমিটি গঠন ও তা অনুমোদনের জন্য এ সভায় উপস্থাপন করা হয়। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে বিভিন্ন খাতে সমাপনী তহবিলসহ মসজিদের মোট আয় হয়েছে ১৭ লাখ ৭৫ হাজার ২৮৯ টাকা এবং ব্যয় হয়েছে ১৭ লাখ ২ হাজার ৩৭১ টাকা। সদর উপজেলা চেয়ারম্যান মহোদয় মসজিদের জন্য এককালীন ৭১ হাজার টাকা অনুদান দেয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া বেদখলী জমি জরুরী ভিত্তিতে দখলে আনতে উপস্থিত সবার সহযোগিতা চাওয়া হয়। মসজিদের আর্থিক লেনদেন রেকর্ডপত্র মতে সত্য থাকায় পরীক্ষা-নিরীক্ষা করে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যে সকল মহৎ ব্যক্তিবর্গ তাদের মহিমান্বিত কর্ম পরিক্রমায় মসজিদের দায়িত্ব পালন করে ইহলোক ত্যাগ করেছেন তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়। অন্যদিকে মসজিদের জমি নিয়ে চলমান ছয়টি মামলায় প্রচুর অর্থ ব্যয় হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মাষ্টার আমান উল্লাহ ফরাজী, লিয়াকত নূর চৌধুরী, আবদুচ ছালাম বাবুল, শওকত আলম, জাফর আলম, সাবেক অধ্যক্ষ ওমর ফারুক, আবুল কাশেম, মাহবুবুর রহমান, মো. শের আলী, আবদুর রহিম, এম. মমতাজুল ইসলাম, মৌলানা আনোয়ারুল হক, গিয়াস উদ্দীন, এমরান আলী চৌধুরী, হাফেজ মৌলানা জহিরুল ইসলাম, জামাল হোসেন, মনিরুজ্জামান, তারেক আজিজ, আবদুচ ছালাম সওদাগর, ডা. মোহাম্মদ আলম, শামিম শহিদ, নজিবুল আযম, মমতাজুল হক মধু, আমিনুর রশিদ, মনির আহমদ সওদাগর, শাহনেওয়াজ মিন্টু, এম. আলতাফুর রহমান, আহমদ ছৈয়দ, মো. শাহজাহান চৌং, জাহাঙ্গীর আলম চৌং, এম. মহিবুল্লাহ নেজামী, আবদুল হাকিম সওদাগর, হাজী সেলিম, সিরাজুল ইসলাম, কামরুল হক চৌং, মফিজুর রহমান, নাছির উদ্দীন মাহমুদ আমির, মো. ফেরদৌস, শফিউল ইসলাম, মো. নাজিম উদ্দীন, আবদুল ওয়াহেদ, মাওলানা আমানুল হক, সাংবাদিক মো. রেজাউল করিম প্রমুখ।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সভা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান