চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় পরিবহণ শ্রমিকের নাম ভার্ঙ্গিয়ে গনপরিবহন থেকে অবৈধ ভাবে চাঁদা আদায়ের সময় আরকান সড়ক পরিবহন শ্রমিক নেতাদের নেতৃত্বে স্থাণীয় জনতা একদল সন্ত্রাসী চাঁদাবাজকে গনধোলাই দিয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে চকরিয়া পৌর শহীদ আবদুল হামিদ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। এ সময় পরিবহন শ্রমিকনেতাদের প্রতিরোধের মূখে ও পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রমিক নামধারী চাঁদাবাজরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন চকরিয়া শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দিন জানান উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের মৃত হাফেজ আহমদের ছেলে শওকত হোসেন, শফি আহমদের ছেলে রমজান আলী, মাহবুব আলমের ছেলে মিজান, মাইজপাড়া গ্রামের মৃত মোজাফ্ফরের ছেলে ছাবের, নজির আহমদের ছেলে তাহের, বালু চরের শফিকুর রহমানের ছেলে বাদশা, নোয়া পাড়ার মৃত সোলতানের ছেলে আলী হোসেন, পুলিশ ফাঁড়ির আলাউদ্দিন খলিফার ছেলে মিরাজ, আলমগীর, বাহাদুর, নরুন্নবী, মো: আলী, শিব্বির আহমদ, আবু শমার নেতৃত্বে পরিবহন শ্রমিকনেতা নামধারী একদল সন্ত্রাসী গত শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে চকরিয়া পৌর বাস টার্মিনালে এসে বিভিন্ন যানবাহন থেকে অবৈধ ভাবে ও জোর পূর্বক চাদাঁ আদায় করে আসছিল। এ সময় আরকান পরিবহন শ্রমিক নেতারা খবর পেয়ে আরকান শ্রমিক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক কামাল আজাদ ও রফিক উদ্দিনের নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা চাদাঁবাজদের পাকড়াও করে।এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের গনধোলাই দেয়। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে চাদাঁবাজরা পালিয়ে যায়।
রফিক উদ্দিন আরো জানান উপরোক্ত চাদাঁবাজরা দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে আরকান সড়ক সহ আভ্যন্তরীণ সড়ক থেকে চাদাঁবাজি করে আসছিল। গত ১৩ জানুয়ারী ও ডুলাহাজারা এলাকায় সড়ক থেকে চাদাঁ আদায় কালে তাদের বাধাঁ দেয়ায় ওই সন্ত্রাসীরা হামলা চালিয়ে আরকান পরিবহন শ্রমিক নেতা রফিকসহ বেশ কয়েকজনকে আহত করেন। এ ব্যাপারে রফিক উদ্দিন বাদি হয়ে চাদাঁবাজদের বিরুদ্বে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম ওই চাদাঁবাজ চক্রের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন এবং তাদের চাদাঁবাজি নিষিদ্ধ করেন।am
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় পরিবহন শ্রমিকের নাম ভাঙ্গিয়ে চাঁদা
আদায় কালে জনতার গনধোলাই
Rating: 5
Reviewed By: Unknown