ইমাম খাইর, সিবিএন :
কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে।
গাড়ীর ধাক্কা এতই শক্তিশালী ছিল যে, ওই যুবকের মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে মরদেহ পড়ে রয়েছে। ঘাতক গ্রাড়ীটি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে গেছেন।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, নিহত যুবকের নাম খোরশেদ আলম। তিনি জেলা পিকাপ ও মিনিট্রাক চালক সমবায় সমিতির সাধারন সম্পাদক।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বিস্তরিত খোঁজ খবর নিচ্ছেন বলে সিবিএনকে জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার কলাতলীতে ডাম্পারের ধাক্কায় নিহত ১
Rating: 5
Reviewed By: Unknown