মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চকরিয়া উপজেলাধীন খুটাখালী ইউনিয়নে জায়গা জমির বিরোধের জের ধরে হামলায় ফরিদুল আলম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। প্রতিপক্ষের দা'য়ের কোপের আঘাতে তার বাম কনুইয়ের হাড়ের অংশ বিচ্ছিন্ন হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে ১৯জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুর্ব পাড়া গ্রামে।
জানা যায় খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক বাহাদুরুল হকের সাথে একই এলাকার মৃত গুরা মিয়ার পুত্র ফরিদুল আলমের সাথে দীর্ঘ দিন জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
অভিযোগে জানায় ওয়ারিশ সুত্রে পাওয়া ৪০শতক ধান্য জমি ভোগ দখল করে আসছিলেন ফরিদুল আলম। অপরদিকে তার নিকটাত্মীয় বাহাদুর মাষ্টার ক্রয় সুত্রে ফরিদুল আলমের জমির পরিমান থেকে অংশ পায় বলে দাবি করেন। এনিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে জানায় বিগত সময়ে স্থানীয় বিচারে ওই জমির যথাযথ প্রমাণাদি পেশ করতে পারেনি শিক্ষক বাহাদুরুল। সর্বশেষ বৃহস্পতিবার সকালে বাহাদুর মাষ্টার তার দলবল আইনান, কামাল, ছরুয়ার, কায়েস, সালাউদ্দীন, বাবুল, হেলাল সহ ১০-১২ জন সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলে আসেন।
অতর্কিত এই হামলায় ফরিদুল আলমের পক্ষের নারী পুরুষ সহ অন্তত ৫জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। ভিকটিম ফরিদুল আলমের অবস্থা গুরুতর দেখে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় চিকিৎসক। এদিকে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরিদের হাত এক্সরে করে বাম হাতের কনুই বিভক্ত হয়ে গেছে বলে জানায়। এবং তাকে অতিসত্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জরুরী তাগিদ দেন। বর্তমানে তিনি চমেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য ওই জমি সংক্রান্ত বিষয়ে গত ৯জানুয়ারী ফরিদুল আলম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত চকরিয়ায় একটি মামলা হয়েছে যার নং ০৮/২০১৭ ইং।
এদিকে ওই জায়গা সংক্রান্ত বিষয়ে চকরিয়া থানায় একটি অভিযোগ রয়েছে বলে জানায় এসএই দেবভ্রত। তিনি বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং উভয়ের হামলার কথা জানতে পারি। চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন 'খুটাখালীতে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে ঘটনা হয়েছে বলে শুনেছি। এবিষয়ে অভিযোগ এলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।'
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীতে জায়গা জমির বিরোধের জের ধরে হামলায় গুরুতর আহত ১
Rating: 5
Reviewed By: Unknown