মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সন্তান আব্দুল্লাহ খান হলেন শরীয়তপুর জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আগামী ২২জানুয়ারী রবিবার তার প্রথম কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।
আব্দুল্লাহ খান খুটাখালী ইউনিয়নের শিয়াপাড়া গ্রামের ইউসুফ আলী ও তাজমুন নেচার পুত্র বলে জানা যায়। বাল্যকাল থেকে সে পড়ালেখায় ছিলেন অত্যন্ত মনোযোগী। একাগ্র প্রচেষ্টায় তার শিক্ষা জীবনের প্রতিটি স্তর অত্যন্ত উন্নত ফলাফলের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছে। আব্দুল্লাহ ২০০৭ সালে খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে এসএসসি, ২০০৯ সালে চট্টগ্রাম সরকারী সিটি কলেজ থেকে এইচএসসি, পরবর্তি ২০১৪ সালে জগন্নাত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং ২০১৫ সালে এলএলএম ডিগ্রী অর্জন করেন। পরে তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়। অবশেষে তাকে শরীয়তপুর জেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং আগামী ২২জানুয়ারী তার কর্মস্থলে যোগদান করবেন।
আব্দুল্লাহ খান কক্সবার্তা ডটকম'কে বলেন "আমি এতটুকু আসতে পেরেছি একমাত্র আল্লাহর রহমত, পিতা-মাতা ও আমার শ্রদ্ধেয় শিক্ষকদের দোয়া নিয়ে। এজন্য তাদের কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকব। পাশাপাশি আমার এলাকাবাসী সহ সকলের কাছ থেকে দোয়া চাই যাতে দেশ ও জনগণের সেবা করতে পারি।"
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীর সন্তান শরীয়তপুর জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
Rating: 5
Reviewed By: Unknown