• Latest News

    ডুলাহাজারায় বিদ্যালয় ভাংচুর


    তৌহিদুল আরব, ডুলাহাজারা :
    চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলাহাজারা ইউনিয়নে গত ২৩শে জানুয়ারী গভীর রাতে স্থানীয় ডুমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয় অফিসের দরজা ভেঙ্গে ব্যাপক ভাংচুর ও ২০১৭ সালের বিতরণকৃত বই সহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
    জানা যায়, ডুমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী নবনির্মিত প্রতিদন্দ্বী প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ডুমখালী ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষদের মধ্যে শিক্ষার্থী ভর্তি বিষয়ক কিছু বিরোধ রয়েছে। সেই ভর্তি বিরোধের জের ধরে গত ২৩শে জানুয়ারী স্থানীয় ডুমখালী ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মোঃ আলম, সহকারী শিক্ষক মোঃ শফিক ও তাদের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দ্বারা গভীর রাত আনুমানিক ২.৩০মিনিটের দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফিসের দরজা ভেঙ্গে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়।
    এ ব্যাপারে ডুমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আনোয়ার হোছাইন ও সহকারী শিক্ষক মাষ্টার কবির আহামদের সাথে কথা হলে তারা সন্দেহজনক ভাবে ডুমখালী ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দায়ী করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। হামলার ব্যাপারে ডুমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
    উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাহেদুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় বিদ্যালয় ভাংচুর Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান