নিজস্ব প্রতিবেদক, কক্সবার্তা :
একটি শীতবস্ত্র,একটি হাসিমুখ” এই স্লোগানকে সামনে রেখে ১৫ই জানুয়ারী রবিবার থেকে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ করছে ঈগলস’ ক্লাব। প্রথম দিনে নগরীর দেবপাহাড় বস্তিতে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করেন ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মিনহাজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এবং ঈগলস’ ক্লাবের উপদেষ্টা আতাউল হাকিম চৌধুরী। তিনি এইরকম মানবিক কর্মসূচির জন্য ঈগলস’ক্লাবকে ধন্যবাদ জানান এবং নগরীর অন্যান্য ক্লাবগুলোকে এইরকম কর্মসূচির উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। কয়েকদিন যাবত তীব্র শীতে কাঁপছে বন্দরনগরী চট্টগ্রাম। অসহায় মানুষ গুলোর জন্য যেন মরার উপর খড়ার ঘাঁ। ঠিক এই মুহূর্তে শীতবস্ত্র হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিল অনেক অসহায় মানুষ। ১ম দফায় দেব পাহাড় এলাকায় বস্তিতে শীতবস্ত্র বিতরণের পর নগরীর কোতোয়ালী, স্টেশন রোড,দামপাড়া,জিইসি, চাঁন্দগাও এবং বহদ্দারহাট এলাকায় ফুটপাতে থাকা অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চট্টগ্রামে ঈগলস ক্লাবের সপ্তাহব্যাপী অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ
Rating: 5
Reviewed By: Unknown