• Latest News

    চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত হাফেজ জহির জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : সহযোগিতার আহ্বান


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন মানষিক প্রতিবন্ধী হাফেজ জহিরুল ইসলাম (৪২)। গতকাল ২৪জানুয়ারী ভোররাত ৪টায় জিদ্দাবাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৌলানা আহমদ কবিরের ছেলে। জানাগেছে, রাতের আধারে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি হতে বের হয়ে এদিক-সেদিক ঘুরাফেরা সহ রাস্তায় হাটাহাটি করলে জিদ্দাবাজার এলাকায় গাড়ী চাপা পড়ে যায়। খবর পেয়ে বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মো: হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদসরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথা, হাত ও পায়ে দূর্ঘটনায় আঘাত প্রাপ্ত হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। এদিকে মানষিক প্রতিবন্ধী হাফে জহিরের ছোট ভাই চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো: নোমান শিবলী তার অসুস্থ ও মানষিক প্রতিবন্ধী ভাইয়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা চেয়েছেন ধনাঢ্য কিংবা সমাজ হিতৈষী ব্যক্তিদের কাছে। তিনি জানিয়েছেন চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সাহায্য পাঠানোর ঠিনাকায় ইসলামি ব্যাংক বাংলাদেশ লি: চকরিয়া চিরিংগা শাখা হিসাব নং ৬৩৯।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত হাফেজ জহির জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : সহযোগিতার আহ্বান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান