শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
কক্সবাজার সদর সদর উপজেলার ২য় বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের ডিসি সড়ক দখল করে প্রভাবশালীদের নেতৃত্বে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন পরিবহনের গাড়ি পাকিং। যার ফলে ভোর থেকে গভীর রাত পর্যন্ত যানজট লেগেই থাকছে। সচেতন মহলের মতে এ পাকিংগুলো কোমলমতি শিক্ষার্থী ও বাজারের সওদাপতিদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে মাসিক মোটা অংকের মাশোহারার বিনিময়ে এক শ্রেনীর প্রভাবশালী নেতা ও প্রশাসনের প্রত্যক্ষ ইন্দনে এ পাকিং গুলো বসানো হয়েছে। দীর্ঘদিন এ প্রবনতা চালিয়ে আসলে এলাকাবাসীর মৌখিক অভিযোগে তৎকালীন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কয়েকবার অভিযান চালালেও অফিসে না পৌছার পুর্বে আবারো বসানো হয় এ পাকিং গুলো। তবে অভিযোগ রয়েছে এমন যানজটের সৃষ্টি হলেও স্থানীয় পুলিশ প্রশাসন একদিনের জন্য হলেও অভিযান চালায়নি। যানজটের কবলে পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়–য়া শিক্ষার্থীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তেমনি বাজারে আসা সওদাপতি ও সর্বশ্রেণীর পেশার মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দীর্ঘ সময় যানজটের কবলে পড়ে একদিকে যেমন সময় ক্ষেপন হচ্ছে, অন্যদিকে আবার আটকা পড়ে মৃতে্যুর মুখে ঢলে পড়ছে মুমুর্ষ রোগীরা। জানা যায়, বাজারের বড় বড় দোকানদারদের মালামাল লোড-আনলোড করার সময়সূচি না থাকায় যত্রতত্র সময়ে বড় বড় গাড়ি দাঁড় করিয়ে লোড আনলোডের ফলে দীর্ঘ যানযটে আটকা পড়ছে বাজার আগত ব্যবসায়ী সহ সকল শ্রেণীর মানুষ। সরেজমিন পরিদর্শনে দেখা যায়,বাজারের উত্তর পাশ থেকে মাতবর মার্কেট পর্যন্ত বসানো হয়েছে টমটম,সিএনজি,মাহিন্দ্রা,অটো রিক্সা,ইসি পরিবহনসহ হরেক রকমের গাড়ি পাকিং। বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক নেতা সাকলাইন মোস্তাক বলেন, চাউল বাজার সড়ক ডাক অফিস, নিউ মার্কেট , মাতবর মার্কেটের সামনে ডিসি সড়কটি প্রায়শ যানজট লেগে থাকে। যার কারনে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সর্বশ্রেনীর মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। একই কথা জানালেন স্কুল ছাত্র সাদ্দাম,তরকারী ব্যবসায়ী গিয়াস উদ্দিন। সরেজমিন আরো দেখা যায়,হাসপাতাল সড়কটি ফরাজী পাড়া সড়কের সিএনজি,টমটম ও অটো রিক্সার দখলে,ডাক অফিস থেকে ওলামা লাইব্রেরী পর্যন্ত চৌফলদন্ডী সড়কের সিএনজি, টমটমের দখলের, তেলী পাড়া রাস্তার মাথা থেকে দারুল ফাত্হা স্কুল পর্যন্ত মোহনভিলা, নাইক্যংদিয়া সড়কের টমটমের দখলে, ওলামা লাইব্রেরী থেকে ভুমি অফিসের গেইট হয়ে রুবেলের দোকান পর্যন্ত মাইজপাড়া সড়কের চলাচলরত টমটমের দখলে আবার সাবেক উপজেলা চেয়ারম্যান লুতু মিয়ার বাড়ির সামনে ডিসি রোডের উপর প্রকাশ্যে বসানো হয়েছে ছারপোঁকা ইসি পরিবহনের পাকিং। সচেতন মহলের দাবী হাসপাতাল সড়ক হয়ে ভুমি অফিস গেইট এলাকাটি ব্যস্ততম থ্রীমুখী হওয়ায় সবচেয়ে দীর্ঘ যানজট পরিলক্ষিত করা যায়। তাছাড়া ভুমি অফিসের সীমানা ঘেঁষে গড়ে তোলা মাইজপাড়া সড়কের টমটমগুলো যত্রতত্র ভাবে পাকিং করে তোলায় ঘন্টার পর ঘন্টা যানযট লেগেই থাকে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের। এ ব্যাপারে বাজার পরিচালনা কমিটির আহবায়ক সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে কোন ধরনের অনুমতি ছাঁড়া গড়ে উঠেছে পাকিং গুলো, যার কারনে যানজটের এ অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি একাধিকবার প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলেছেন এবং কয়েকবার সরেজমিন পরিদর্শন ও করেছেন বলে জানান সিরাজুল ইসলাম। এ প্রসঙ্গে নবাগত সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করেও না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে অবৈধ ভাবে গড়ে উঠা পার্কিং সরানোর দাবী
Rating: 5
Reviewed By: Unknown