• Latest News

    অভাবে নয়, অতি লোভেই দুর্নীতি -দুদক চেয়ারম্যান


    কক্সবার্তা ডেস্ক : অভাবের কারণে দুর্নীতি হয় না। কিছু মানুষের অতি লোভের মানসিকতার কারণেই দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
    মঙ্গলবার ডিবেট ফর ডেমোক্রেসির বিতার্কিকদের নিয়ে ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
    দুদক চেয়ারম্যান বিতার্কিকদের উদ্দেশে বলেন, 'আজকের ছাত্ররা গ্রেড কিংবা জিপিএ ৫-এর পেছনে ছুটছে। অনেক ক্ষেত্রেই তারা নিজ সক্ষমতা অর্জনের চেষ্টা করছে না। তাই দেশে অনেক সময় চাকরির জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায় না। একজন সক্ষম তরুণের জন্য শুধু দেশে নয়, বিদেশেও চাকরির দুয়ার খোলা রয়েছে।'
    দুদক চেয়ারম্যান আরও বলেন, 'কমিশন কাউকে গ্রেফতার করতে চায় না। কিন্তু আসামিদের আইনের কাছে সোপর্দ করতে গ্রেফতার করা হচ্ছে।' lb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: অভাবে নয়, অতি লোভেই দুর্নীতি -দুদক চেয়ারম্যান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান