নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সাথে সাক্ষাত করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ চকরিয়া উপজেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার ৩জানুয়ারী বিকালে নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য অনুমোদিত ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান ’ চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক ডা.সুমন কান্তি দাশের নেতৃত্বে নতুন কমিটির নেতৃবৃন্দ। অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং সাক্ষাতকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট লুৎফুল কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বাবলা দেবনাথ, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির কমিশনার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরান, ডা.রোস্তম আলী, আবদুর রহিম, লিটন সুশীল প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য সম্প্রতি সময়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কক্সবাজার জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন তারেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের চকরিয়া উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। এতে মো.নেজাম উদ্দিনকে সভাপতি ও ডা.সুমন কান্তি দাশকে সাধারণ সম্পাদক করা হয়। অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক ডা.সুমন কান্তি দাশ বর্তমানে চকরিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন নতুনকমিটি
Rating: 5
Reviewed By: Unknown