এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামানের সাথে সংবাদকর্মীদের সংগঠন রিপোর্টার্স সোসাইটির এক সৌজন্য সাক্ষাত তদন্ত কেন্দ্রে ৪ জানুয়ারী সন্ধ্যা ৭টায় সম্পন্ন হয়। ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি দৈনিক রূপালী সৈকতের নিজস্ব প্রতিবেদক এম. আবুহেনা সাগর ও সাধারণ সম্পাদক সকালের কক্সবাজারের সদর প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদের নেতৃত্বে অন্যদের মাঝে অংশ নেন – দৈনিক দৈনন্দিনের প্রতিনিধি এম. শফিউল আলম আজাদ, কক্সবাজার বাণীর প্রতিনিধি মফিজুল ইসলাম মফি, হিমছড়ির প্রতিনিধি রুস্তম আলী, সাউথ বাংলা নিউজ ডটকমের বার্তা সম্পাদক আশফাক উদ্দীন আরফাত, আলোকিত উখিয়ার প্রতিনিধি মিছবাহ উদ্দীনসহ আরো অনেকে।
সাক্ষাতকালে তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান উপস্থিত সংবাদকর্মীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি রিপোর্টার্স সোসাইটির পক্ষ থেকে ঈদগাঁও বাজার ও বাসস্টেশনে যানজট নিরসন, দালালমুক্ত তদন্ত কেন্দ্র, মাদক বন্ধসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের আহবান জানানো হয়। পরে সোসাইটির সদস্যরা ইনচার্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে তদন্ত কেন্দ্রের ইনচার্জের সাথে রিপোর্টার্স সোসাইটির সাক্ষাত
Rating: 5
Reviewed By: Unknown