• Latest News

    ডুলাহাজারায় এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরন


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
    চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা'য় জেএসসি, জেডিসি ও পিএসসিতে এপ্লাস প্রাপ্তদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
    ১২জানুয়ারী (শুক্রবার) সকাল ১০টায় ডুলাহাজারা ইসলাম প্রচার ইসলামী তরুণ সংঘের উদ্যোগে ডাকবাংলা নিজস্ব ময়দানে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডুলাহাজারা ইসলামীয়া আরবিয়া মাদ্রাসার আরবী শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন।
    'লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়ায় চড়ে সেই, আর এভাবে পরিশ্রম করে আরো ভাল করে পড়ালেখা করলে একদিন তুমরাও অনেক বড় হবে।' এপ্লাস বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রাধান অতিথির বক্তব্যে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন একথা বলেন। এবং এই মহতী উদ্যোগে আগামীতে তিনি সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। উপস্থিত অতিথিরা এপ্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উৎসাহ ও দিকনির্দেশনা মুলক আলোচনা পেশ করেন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের অধ্যাপক ইন্জিনিয়ার মুফিজ উদ্দিন, চট্টগ্রাম আল-হেলাল ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদুল আলম, চকরিয়া ডিগ্রী কলেজের শারিরীক শিক্ষা বিষয়ক অধ্যাপক মন্জুরুল হক, রংমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ আসাদ আলী, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহের উদ্দিন জাহেদ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার কোম্পানি, সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন ও ফার্মাসিউটিকেলস কোম্পানির প্রতিনিধি মোঃ রহিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সংঘটনের উপদেষ্টা পরিষদের সদস্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব জাফর আলম, কন্ট্রাক্টর ছাদেক হোসন খোকা ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম। ডাকবাংলা ইসলাম প্রচার ইসলামী তরুণ সংঘের সভাপতি বেলাল উদ্দিন মিরাজ আগামীতে আরো বড় আকারে অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত ডুলাহাজারায় এপ্লাস বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করার আশাবাদ ব্যক্ত করেন। এতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান