অনলাইন ডেস্ক : অভিনেত্রী লিন্ডসে লোহান ইসলাম ধর্মগ্রহণ করেছেন। এমনই খবর জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্যক্তিগত টুইটার এবং ইন্সটাগ্রাম একাউন্ট থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন লোহান। একই সাথে ইন্সটাগ্রামের বায়োগ্রাফিতে ইংরেজিতে লিখেছেন ‘আলাইকুম সালাম’।
গত বছর কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেসময় লোহান ডেইলিমেলকে বলেছেন, ‘আমার লন্ডনস্থ সৌদি আরবের খুব ঘনিষ্ঠবন্ধু যে কিনা আমার জন্য অনেক কিছু করে সে আমাকে এই কোর আন শরীফ উপহার দিয়েছে। আমি এটা পড়ার জন্য, শেখার জন্য নিয়েছি। এটা আমাকে স্বর্গীয় অভিজ্ঞতার দরজা খুলে দিয়েছে। আমি কে, এর সত্যিকার অর্থ এই গ্রন্থে খুঁজে পেয়েছি। ‘
গত অক্টোবরে লোহান সিরিয়ার রিফিউজি শিশুদের দেখতে যান, সেসময় তুরস্কও ভ্রমণ করেন এই অভিনেত্রী। লোহানের বর্তমান ইনস্টাগ্রাম এক্টিভিটি ও কোরআন সম্পর্কে মন্তব্যে সুস্পষ্ট হয় যে লোহান মুসলিম ধরর গ্রহণ করেছেন যেহেতু তিনি বলেছেন কোরআন তাঁকে সঠিক পথ দেখিয়েছে। এমনটাই বলছে টেলিগ্রাফ ও ডেইলিমেলসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: হলিউড তারকা লিন্ডসে লোহানের ইসলাম গ্রহণ!
Rating: 5
Reviewed By: Unknown