নাছির উদ্দীন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের জালালাবাদের এক যুবক অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি এক নলা লম্বা বন্দুক, কিরিচ, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র ও উদ্ধার হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) রাতে জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনছুর আলম বর্ণিত এলাকার জাফর আলমের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অর্ধডজন মামলা রয়েছে। আটককৃত মনছুর প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরাফেরা করার সময় স্থানীয় সচেতন মহল পুলিশকে খবর দিলে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আমজাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ বর্ণিত এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করে। এলাকায় মনছুর আলমের মত আরো কয়েকজন চিহ্নিত ডাকাত রয়েছে। তাদেরকে গ্রেফতার করলেই গোটা এলাকার অপরাধ কর্মকান্ড কমে আসবে বলে ধারণা করছেন সচেতন মহল। আটকের বিষয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে অস্ত্রসহ যুবক আটক
Rating: 5
Reviewed By: Unknown