• Latest News

    শিগগিরই বাজারে আসছে ওয়ালটন লিফট

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
    ফ্রিজ, টিভি, ল্যাপটপ ও বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেসের পর এবার বাজারে লিফট আনছে ওয়ালটন। জার্মান প্রযুক্তিতে তৈরি হচ্ছে ওয়ালটন লিফট।
    বাণিজ্য মেলায় এই লিফটের প্রদর্শনও চলছে। শিগগিরই এই লিফট বাজারে আসছে। মালামাল (ফ্রেইট এলিভেটর) ও মানুষ বহনকারী (প্যাসেঞ্জার এলিভেটর) দুই ধরনের লিফট তৈরি করছে ওয়ালটন।
    বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের কো-অর্ডিনেটর শাহ শহীদ চৌধুরী জানান, ইউরোপীয় ও আমেরিকান সেফটি স্ট্যান্ডার্ড বজায় রেখে তৈরি হচ্ছে লিফট। এতে জার্মান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
    মালামাল বহনকারী লিফটে ৮শ’ কেজি থেকে সাড়ে ৪ হাজার কেজি পর্যন্ত মালামাল বহন করা যাবে। আর বাড়ি কিংবা অফিসের জন্য তৈরি লিফট (মানুষ বহনকারী) সাড়ে ৪শ’ কেজি (৬ জন) থেকে ২ হাজার কেজি (২৬ জন) পর্যন্ত ওজন বহনে সক্ষম হবে।
    তিনি আরো জানান, ওয়ালটনের তৈরি লিফট ইনহাউজ ব্যবহার করা হচ্ছে। বাজারে শিগগির পাওয়া যাবে। বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ মো. শফিকুল আলম জানান, এ বছরই প্রথম বাণিজ্য মেলায় ওয়ালটন লিফট প্রদর্শন করেছে। একই সঙ্গে তিনতলা পর্যন্ত ওঠানামা ও পণ্য বহনের জন্য লিফট স্থাপন করেছে।
    রোববার দুপুরে বাণিজ্য মেলায় ওয়ালটন মেগা প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি প্যাভিলিয়নে ঘুরে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখেন। প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় উঠে ওয়ালটন লিফট দেখে অভিভূত হন তিনি। জেনেও খুব খুশি হন যে, ওয়ালটন লিফটও তৈরি করছে।lb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শিগগিরই বাজারে আসছে ওয়ালটন লিফট Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান