• Latest News

    চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত চালকসহ ৬ যাত্রী আহত

    মিজবাউল হক,চকরিয়া::
    কক্সবার্তা ডট কম।।
    কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার গাড়ির ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাসের যাত্রী এক শিশু নিহত ও চালক সহ ৬ যাত্রী আহত হয়েছে।

    গত রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালী ঝনঝনি ব্রিজ এলাকায় এ দূঘটনা ঘটে।

    গুরুতর আহতদের চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশুর নাম আশরাফুল হাসান (৯)। সে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ইদলপুর গ্রামের হাসান আলীর ছেলে।

    গুরুতর আহতরা হলেন নিহত আশরাফুলের মা হাসান আলীর স্ত্রী সামসুন নাহার (৩৩), মকছুদ আলমের মেয়ে হৃদি (১৪), নুর মোহাম্মদেও ছেলে হৃদয় (১৩) মো: ইব্রাহিম খলিল (৬০) তার স্ত্রী নুরনাহার বেগম (৫০) ও মাইক্রোবাসের চালক একই এলাকার সোলতান আহমদের ছেলে শাহজাহান (২৮)।

    পরিবারের সদস্যরা জানায়, হাসান আলীর পরিবার বুধবার সকালে প্রাইভেট মাইক্রোবাস নিয়ে কক্সবাজারে বেড়াতে যায়। বেড়ানো শেষে ওইদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসকে ডাম্পার ট্রাক ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।

    চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি আবুল হাসেম মজুমদার বলেন, দূর্ঘটনায় নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকাআপ গাড়িটি পালিয়ে যায়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত চালকসহ ৬ যাত্রী আহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান