• Latest News

    কক্সবাজারের পেকুয়ায় সংঘর্ষের ঘটনায় সাবেক বিজিবি সদস্যের মৃত্যু


    মোঃ ফারুক,পেকুয়া::
    কক্সবার্তা ডট কম।।
    কক্সবাজারের পেকুয়ায় জমি বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিজিবি সদস্য অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। সে সদর ইউনিয়নের মিয়া পাড়া এলাকার ছৈয়দনুর সিকদারের পুত্র।

    ২৫ জানুয়ারী বুধবার সকালে চট্রগাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু বরণ করেন বলে তারই বড় ভাই মমতাজুল ইসলাম নিশ্চিত করেন।

    এছাড়াও একই ঘটনায় তার আরেক ভাই দিদারুল ইসলাম এখনো চমেক হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে।

    উল্লেখ্য গত ২০ জানুয়ারী শুক্রবারের এ ঘটনায় আহতের ভাই মমতাজুল ইসলাম বাদি হয়ে ৪৫ জনকে বিবাদী করে পেকুয়া থানায় মামলা রুজু করে।
    তার মধ্যে নুরুল আজিম নামের একজন জেল হাজতে রয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারের পেকুয়ায় সংঘর্ষের ঘটনায় সাবেক বিজিবি সদস্যের মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান