স্পোর্টস বার্তা:
কক্সবার্তা ডট কম।।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। নতুন বছরের শুরুটা ভালো হলো না টাইগারদের। এদিকে টানা ব্যর্থতায় থাকা সৌম্য সরকার নতুন বছরের শুরু করলেন গোল্ডেন ডাক দিয়ে। ম্যাচ শেষে মাশরাফি জানালেন সৌম্যকে নিয়ে তার ভাবনা।
সৌম্য সর্বশেষ কবে ভালো ইনিংস খেলেছেন সেটার উত্তর জানতে পরিসংখ্যান ঘাটতে হবে। তবে মাশরাফির মতে সৌম্য ম্যাচ উইনার। এই বামহাতি খেলোয়াড়কে নিয়ে মাশরাফি বলেন, 'সৌম্য আমাদের ম্যাচ উইনিং প্লেয়ার। সে যতো ম্যাচ জিতিয়েছে আমি বা আমরা অনেকেই তা পারিনি। সৌম্যর যে খারাপ ফর্ম যাচ্ছে তা আমি দেশেও বলেছি। মঙ্গলবার সে একটি ভালো প্ল্যাটফর্ম পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রথম বলেই সে আউট হয়ে যায়।'
মাশরাফি আরো বলেন,'আমাদেরতো অনেক বেশি খেলোয়াড় নেই। এই মুহূর্তে যারা আছে তাদের নিয়ে ঠাণ্ডা মাথায় এই খারাপ সময়টা পার করতে হবে।'