দেশ বার্তা:
কক্সবার্তা ডট কম।।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুই দুই বার ভূকম্পন অনুভূত হয়েছে। এ সময় আতঙ্কে তাড়াহুড়ো করতে গিয়ে সুনামগঞ্জে এক বৃদ্ধ ও এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ভূমিকম্পে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে মঙ্গলবার দুই শতাধিক ঘরবাড়ি ও ভবনে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামের জমি ফেটে পানি বের হয়ে আসে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৯ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি ত্রিপুরার আমবাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ৩৬.১ কিলোমিটার গভীরে।
এদিকে বুধবার দিবাগত রাত ১২:৪৯ মিনিটেও ভূকম্পন অনুভূত হয়। এক্ষেত্রে এখনও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।