আবুল কাশেম,কুতুবদিয়া:
কক্সবার্তা নিজস্ব প্রতিনিধি।।
বছর শুরুতেই সকল শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে।
কুতুবদিয়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কেজি, এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীদের হাতে আজ রবিবার (১ জানুয়ারী) সকাল ১০ টায় একই সময়ে বই বিতরণ করা হয় বলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার নিশ্চিত করেন।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে প্রকাশ, গতকাল রবিবার বছরের প্রথমদিনে কুতুবদিয়া উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৯টি, কিন্ডার গার্টেন স্কুল ৪২টি ও আনন্দ স্কুল ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণীর ২৪ হাজার ৭২২ জন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়েছে বলে সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক নিশ্চিত করেন।
এদিকে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রকাশ, কুতুবদিয়া উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয়, ১০টি দাখিল মাদ্রাসায় এবতেদায়ীসহ ১২ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরণ করার কথা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
তবে দ্বীপের সকল স্কুল মাদ্রাসার ৭ম ও ৮ম শ্রেণীর দেড়হাজার শিক্ষার্থী কোন ধরনের পাঠ্যবই পায়নি বলে কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার নিশ্চিত করেন।
বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বর্তমান আ'লীগ সরকারই পেরেছেন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে দৃষ্ঠান্ত নজির স্থাপন করেছে।
এদিকে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ কৈয়ারবিল আবু হানিফা (রাঃ) একাডেমী দাখিল মাদ্রাসা,কৈয়ারবিল আইড়িয়াল হাই স্কুল শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।