• Latest News

    টেকনাফে আ’লীগ নেতা হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ



    হুমায়ূন রশিদ,টেকনাফ:
    কক্সবার্তা ডট কম।।
    টেকনাফে এক আওয়ামী লীগ নেতার হত্যা মামলার আসামিকে গুলি করেছে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ ওই যুবক একই এলাকার নূরুল আলম ড্রাইভারের ছেলে মোঃ ইলিয়াছ (৩২)। জানা যায়, গুলিবিদ্ধ ইলিয়াছ পল্লান পাড়া এলাকায় বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসেছিল।

    এসময় অস্ত্রধারী ৬/৭ জন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে গুলি করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

    এসময় খবর পেয়ে পুলিশ আহত যুবককে হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য কক্সবাজারে নিয়ে যায়। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
    হাসপাতাল সূত্রে জানা গেছে তার দুই পায়ে গুলির চিহ্ন রয়েছে।

    টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, আহত যুবক সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা সিরাজ হত্যা মামলার র্চাজশিটভুক্ত আসামি।

    পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি তবে তিনি পুলিশি নজরদারীতে রয়েছে। এছাড়া গুলিবর্ষণের ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

    এদিকে গুলিবিদ্ধ যুবকের বাবা নুরুল আলমের দাবি, এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা তার ছেলের উপর হামলা চালিয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে আ’লীগ নেতা হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান