আব্দুল মজিদ:
কক্সবার্তা ডট কম।।
চকরিয়া বনমামলার ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুল আলম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রহিম উল্লাহ মাষ্টারের ঘাটা থেকে গ্রেফতার করা হয়। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল গ্রামের মৃত মোজাহের আহমদের ছেলে। চকরিয়া থানার উপ-পরিদর্শক( এস আই) জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী নুরুল আলমের বিরুদ্ধে একটি বনমামলায় সাজা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।