• Latest News

    চকরিয়ায় মাইক্রোবাস চাপায় ছাত্রী নিহত


    এম জিয়াবুল হক:
    কক্সবার্তা ডট কম।।
    চকরিয়ায় যাত্রীবাহি মাইক্রোবাসের চাপায় নাঈমা আক্তার (৮) নামের দ্বিতীয় শ্রেনীতে পড়–য়া এক শিশু ছাত্রী নিহত হয়েছে।

    সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছড়া স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাঈমা ফাইতং নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী এবং বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার সাহাবউদ্দিনের মেয়ে।


    হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে নাঈমা আক্তার রাস্তা পার হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমূখী যাত্রীবাহি একটি হাইছ মাইক্রোবাস নাঈমাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত নাঈমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


    উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাসেম বলেন, পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি সনাক্ত ও জব্দ করতে খোঁজ নেয়া হচ্ছে। নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় মাইক্রোবাস চাপায় ছাত্রী নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান