কক্সবার্তা ডেস্ক:
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে শিক্ষক ও জনতা হত্যার বিচার এবং অবিলম্বে কলেজকে জাতীয়করণের দাবি জানিয়ে শুক্রবার বিকেলে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার শহর ও সিটি কলেজ শাখা।
সমাবেশে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, এ সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে শিক্ষক ও পথচারীকে হত্যা করেছে। এসব হত্যা তাদের স্বৈরশাসনের প্রমাণ। এ সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নিজের করে নিয়েছে। শিক্ষক-পথচারী হত্যায় ডাক্তার বলছে পুলিশের আঘাতে মারা যায়নি। অথচ সবাই জানে পুলিশের হামলায় তারা মারা গেছে।'
তারা বলেন, ফুলবাড়িয়া কলেজে ৫৩০০ জন শিক্ষার্থী থাকা সত্ত্বেও সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় কলেজকে জাতীয়করণ করেনি।
এর আগে একটি মশাল মিছিল বের হলে শহরের প্রধান সড়কস্থ পেট্রোল পাম্প এলাকায় পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের বাঁধা ডিঙিয়ে ছাত্র ইউনিয়ন নেতা কর্মীরা মিছিল সহকারে পৌরসভা চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এসময় পুলিশকে লক্ষ করে বক্তারা বলেন, 'আপনারা কোনো দলের বা রাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা নয়। রাষ্ট্রের কর্মকর্তা। জনগণের সহায়তায় কাজ করুন। দেশের সেবা করুন।
বিক্ষোভ সমাবেশে এ সময় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব, সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, সহ সভাপতি অর্পন বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক পাভেল দাশ, শয়ন কান্তি বিশ্বাস, রাহুল মহাজন প্রমুখ জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সিটি কলেজ শাখার আহবায়ক তনয় দাশের সভাপতিত্বে ও শহর শাখার সাংগঠনিক সম্পাদক একরামুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় আরো উপস্থিত ছিলেন শুভজিৎ রুদ্র, রবিউল হোসেন, পার্থ দে, মং বা অং মো. আকাশ প্রমুখ ।