জসিম মাহমুদ,টেকনাফ:
কক্সবার্তা ডট কম।।
টেকনাফ নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদী ও সেন্টমার্টিন উপকূলবর্তী সাগরে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার ও ১৫ জন পাচারকারিসহ দুটি ট্রলা আটক করেছে বিজিবি ও কোস্টগার্ড।
কোস্টগার্ডের টেকনাফ ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে শুক্রবার ভোরে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকা থেকে দেড় নটিক্যাল মাইল দক্ষিণে সাগরে অভিযান চালায়।
এসময় কোস্টগার্ডের অভিযানকারি দল সন্দেহজনক দুটি ট্রলারে তল্লাশী করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।এসময় বোটে থাকা ১৫ পাচারকারীকে আটক করা হয়।আটককৃতরা মহেশখালী দ্বীপসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা।লেফটেন্যান্ট নাফিউর রহমান আরও জানান, ইয়াবা পাচারে ব্যবহৃত বোট ২টি জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের ২জন,কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া পাড়ার ৮জন,কুতুপালং ক্যাম্পের ৫জন।আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করার হয়েছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুজার আল জাহিদ জানান, শুক্রবার ভোরে ইয়াবা পাচারের খবরে টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যং পাড়া এবং সাবরাংয়ে পৃথক অভিযান চালায় বিজিবির টহলদল।এসময় নাইট্যং পাড়া থেকে ৫০ হাজার এবং সাবরাং থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে যা পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মিডিয়াকর্মীদের সামনে ধ্বংস করা হবে।